মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৯০ Time View
ডেস্ক নিউজ : সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।রোববার (৩ আগস্ট) রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের লাশ সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গরু চুরি করে নৌকাযোগে নিয়ে যাবার সময় গণপিটুনিতে ওই দুজন মারা যান। তাদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ২ জনকে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, বগুড়া সারিয়াকান্দি থেকে গরু চুরি হয়। নৌকাযোগে কয়েক ব্যক্তি গরু নিয়ে যাবার সময় চোর সন্দেহে যমুনাপাড়ের পাঁচ ঠাকুরি এলাকায় তাদের ধরে মারপিট করা হয়েছে বলে শোনা গেছে।

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৫,/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit