সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

ভোটে বিতর্ক রায়ে নিষ্পত্তি, চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন বিএনপি নেতা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : সিলেটের জকিগঞ্জে দীর্ঘ সাড়ে তিন বছরের আইনি লড়াই শেষে ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন বিএনপি নেতা হাসান আহমদ। রোববার বিকাল ৪টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

শপথগ্রহণ অনুষ্ঠানে কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জকিগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি রহমত আলী হেলালীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় জকিগঞ্জ ইউনিয়নের সাধারণ জনগণও উপস্থিত থেকে আনন্দ ভাগাভাগি করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় জকিগঞ্জ উপজেলার ৫ নম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফতাব আহমদ নৌকা প্রতীকে ৩ হাজার ১৩৭ ভোট পেয়ে জয়ী ঘোষণা হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা হাসান আহমদ চশমা প্রতীকে পান ২ হাজার ৯৭৮ ভোট। ব্যবধান ছিল মাত্র ১৫৯ ভোট। ফলাফল নিয়ে তীব্র আপত্তি জানিয়ে ভোট কারচুপির অভিযোগে পুনঃগণনার আবেদন করেন চশমা প্রতীকের প্রার্থী হাসান আহমদ।

এরপর তিনি একই বছরের নির্বাচনি ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সিলেটের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক পুনঃগণনায় হাসান আহমদকে ৭৮ ভোটে এগিয়ে দেখে তার পক্ষেই রায় দেন। এরপর গত ১৩ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে গেজেটের অতিরিক্ত সংখ্যায় সংশোধিত ফল প্রকাশ করা হয়।

এদিকে আইনি লড়াই শেষে গেজেটভুক্ত হয়ে অবশেষে চেয়ারে বসার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হাসান আহমদ বলেন, আদালতের রায়ে নির্বাচিত হয়ে আজ শপথ গ্রহণ করলাম—এটা আমার জীবনের একটি ঐতিহাসিক দিন। ভোটে জনগণ আমাকে বেছে নিয়েছিল, কিন্তু বিগত সরকারের অনুগত নির্বাচন কমিশন কারচুপি করে নৌকার প্রার্থীকে জয়ী ঘোষণা করেছিল। শেষপর্যন্ত জনগণের রায়ই প্রতিষ্ঠিত হলো। তিনি আরও বলেন, জকিগঞ্জ ইউনিয়নবাসী আমার শক্তি ও ভরসা। আমি বিশ্বাস করি—তাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামী দিনে আমি এই ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে পারব।

 

 

কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit