বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

নরসিংদী রেলস্টেশনে আটক দুই ছিনতাইকারী 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৫৫ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি  : নরসিংদী রেলওয়ে স্টেশনে ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা পড়েছে দুই যুবক। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। রোববার (৩ আগস্ট) ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার জামাল মিয়ার ছেলে সুমন মিয়া (১৯) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার জসিম উদ্দিনের ছেলে মো. ফয়সাল (৩৪)। উভয়ের বিরুদ্ধেই চুরি, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ভোররাতে প্ল্যাটফর্মে টহলরত পুলিশ সদস্যরা ছিনতাইয়ের সময় দুইজনকে অস্ত্রসহ আটক করেন। পরে তাদের ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা একটি সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে রেলস্টেশন ও ট্রেনের যাত্রীদের টার্গেট করে ছিনতাই করে আসছিল। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit