বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

জুলাই সনদের দাবিতে শাহবাগে অবস্থান, যান চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : জুলাই সনদের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আজও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’।

শুক্রবার (১ আগস্ট) সকাল থেকে শাহবাগ এলাকায় অবস্থানরত আন্দোলনকারীদের তৎপরতা দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, সড়কের উপর ত্রিপল বিছিয়ে তারা অবস্থান নিয়েছেন এবং অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে একের পর এক বক্তব্য দিচ্ছেন। আন্দোলনকারীরা সড়কের চারপাশে ব্যারিকেড তৈরি করায় ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে, তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।

আন্দোলনকারীরা বলেন, এখনও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়ায় আহত ও শহীদ পরিবারগুলোর সদস্যরা আন্দোলনে অংশ নিতে বাধ্য হয়েছেন। দাবি জানানো সত্ত্বেও কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

তাদের ভাষায়, “জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। আমরা গাছের ফুল নয়, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই।”

তারা আরও বলেন, সনদ সংবিধানে অন্তর্ভুক্ত না করা হলে তারা রাজপথ ছাড়বেন না। এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আশ্বাস নয়, এবার বাস্তবায়ন চাই। তা না হলে শাহবাগেই স্থায়ী মঞ্চ গড়ে তোলা হবে।”

এর আগে, বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় তারা স্লোগান দেন— “রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না”, “অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার”, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।”

কিউএনবি/অনিমা/১ আগস্ট ২০২৫/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit