শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

ছাত্রদলের সমাবেশে অংশ নিতে রেলওয়ের বিশেষ ট্রেন বরাদ্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৪২ Time View

ডেস্ক নিউজ : আগামীকাল শনিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র সমাবেশ। এ উপলক্ষে চট্টগ্রাম থেকে অংশগ্রহণকারী ছাত্রদের ঢাকায় আনতে ২০ কোচবিশিষ্ট একটি বিশেষ ট্রেন ভাড়া করেছে সংগঠনটি।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে পাঠানো এক জরুরি তারবার্তায় জানানো হয়েছে, ছাত্রদলের অনুরোধে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে একটি বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। পিএইচটি টাইপের এই ট্রেনে মোট ২০টি কোচ থাকবে, যেখানে আসন সংখ্যা ১,১২৬টি।

বিশেষ ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ১টা ১৫ মিনিটে। সমাবেশ শেষে, ওই দিন সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে যাত্রা শুরু করে পরদিন (৪ আগস্ট) রাত ১টায় চট্টগ্রামে পৌঁছাবে।

রেলওয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, বিশেষ ট্রেন পরিচালনার ক্ষেত্রে চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ভাড়া ও অন্যান্য চার্জ আদায়ের দায়িত্বে থাকবেন। এছাড়া বিভাগীয় পরিবহন কর্মকর্তা ট্রেনের রেক গঠন, সময়সূচী অনুযায়ী পরিচালনা, ইঞ্জিন ও ক্রু সরবরাহ, ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পাওয়ার কার ও বৈদ্যুতিক সরঞ্জামের প্রস্তুতির ব্যবস্থা করবেন।

বিশেষ ট্রেন চলাচলের সময় ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) মোতায়েনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit