শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের লক্ষ্যে চাহিদা চেয়ে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

সকল জেলা শিক্ষা অফিসার বরাবর এ চিঠি পাঠানো হয়েছে।

পরিপত্রে নির্ধারিত ছকে জেলার সকল উপজেলা/থানা শিক্ষা অফিস হতে তথ্য সংগ্রহ ও একত্রিত করে আগামী ১০ আগস্টের মধ্যে হার্ডকপি (মূলকপি) এবং সফট কপি (dirplandpe@gmail.com,adplandpe@gmail.com) ই-মেইলে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর পাঠানোর অনুরোধ করা হয়েছে।

তবে যেসব ভোটকেন্দ্রে (বিদ্যালয়ে) এ মুহূর্তে মেরামত/সংস্কারের প্রয়োজন নেই, সেসব বিদ্যালয়ের চাহিদা না পাঠানোর জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

এই কার্যক্রমের জন্য আর্থিক বরাদ্দ ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের পরিচালন বাজেটের আওতায় দেওয়া হবে। এক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৩ সালের ২০ মে জারি করা পরিপত্রের ক্ষুদ্র মেরামত সংক্রান্ত নীতিমালা অনুসরণ করতে হবে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪৪ হাজার ভোটকেন্দ্র ছিল। একাদশ সংসদ নির্বাচনে ছিল ৪০ হাজারেরও বেশি এবং ভোটকক্ষ ছিল ২ লাখের বেশি। দশম সংসদ নির্বাচনে ৩৭ হাজার ৭০৭টি কেন্দ্র ও ১ লাখ ৮৯ হাজার ৭৮টি ভোটকক্ষ এবং নবম সংসদ নির্বাচনে ৩৫ হাজার ২৬৩টি কেন্দ্র ও ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি ভোটকক্ষ ছিল।

কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৫,/দুপুর ১২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit