বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কোন দলের তকমা দিয়ে ঢেকে ফেলা যাবে না-ডা: সালাউদ্দিন বাবু

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৭৬ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, ৫ ই আগস্টে আশুলিয়ায় ছয়জন ছাত্র-শ্রমিক-জনতা যাদেরকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল, এদের মধ্যে একজন তখনো মারা যায়নি। তাকে চিকিৎসা না দিয়ে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। এব্যাপারটা খুবই অলৌকিক এবং ভয়াল। ৫ই তারিখে যেদিন শেখ হাসিনা অলরেডি ভারতে আশ্রয় নিয়ে গেছেন, এরকম একটি সেনসেটিভ ঘটনা জাতির সামনে তুলে ধরার জন্যই আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে তোমরা অর্গানাইজড করো, আমরা কিছু বলবো। 

মঙ্গলবার বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকার দারুল ইহসান মাদ্রাসা মাঠে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র-শ্রমিক-জনতার সম্মানে স্বরণসভার অনুষ্ঠানস্থল পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এই অনুষ্ঠানে বিএনপির শ্লোগান, ব্যানার, ফেস্টুন, ছবি এগুলা রাখা যাবে না। কারণ এই শহীদরা, এই পরিবার, জাতির সন্তান, তাঁরা বীর। তাই তাঁদেরকে কোন দলের তকমা দিয়ে ঢেকে ফেলা যাবে না। আমরা বড় দল হিসেবে আমাদের দায়িত্ব তাঁদের সম্মাননা দেওয়া এবং বিশেষ দিনে স্মরণ করা। তাই এখানে কোন দলীয় ফ্লেভার থাকবেনা, তবে দলীয় লোকের অংশগ্রহণ থাকবে, সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে। 

তিনি এসময় বলেন, ২০০৬ সালের পরে ঢাকা-১৯ তথা সাভার-আশুলিয়ায় এটাই সবচেয়ে বড় অনুষ্ঠান। যা আগে কখনো হয়নি। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র নের্তৃবৃন্দ উপস্থিত থাকবেন। 
জনসভাস্থল পরিদর্শনকালে এসময় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান, ঢাকা জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়া, জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শরীফুল আলম,ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, ঢাকা জেলা মৎস্যজীবি দলের আহবায়ক মোকলেছুর রহমান খাঁন ইলিয়াচ শাহী, ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি জাকির হোসেন, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন সহ বিএনপি ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ।  
উল্লেখ্য, বুধবার ৩০শে জুলাই আশুলিয়ার শ্রীপুরে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র-শ্রমিক-জনতার সম্মানে স্বরণসভা” অনুষ্ঠিত হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit