সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৩ জন। মঙ্গলবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিন সোমবার (২৮ জুলাই) ডেঙ্গুতে ২ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ৩৯৪ জন। এই নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৭৯ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৩১৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন রোগী রয়েছেন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৬৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ১৮ হাজার ৯৫১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit