বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

এবার মমতার হয়ে লড়বেন শ্রাবন্তী?

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪৪ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক :

ফের রাজনীতির ময়দানে নামতে চলেছেন টালিউডের গ্ল্যামার গার্ল শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির মোড়ও ঘুরিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী। একদা বিজেপির প্রার্থী হয়ে ভোটে হেরে যাওয়ার পর এবার শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়েই ভোটে লড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শহীদ দিবসের তৃণমূল মঞ্চে তার উপস্থিতি জোরদার জল্পনার জন্ম দিয়েছে। সবার মনে একই প্রশ্ন, তবে কি তৃণমূলে নাম লেখালেন শ্রাবন্তী? এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘এখনই কিছু বলা সম্ভব নয়। তবে সেই সময় যদি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। রাজনীতির বিষয়ে এখনো আমি পুরোপুরি স্বাবলম্বী নই। আগে সব বুঝে নিতে হবে, তারপরই সামনে এগোব। না হলে নয়। তবে বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করে অভিনেত্রী বলেন, আগে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম জিতে যাব। কিন্তু তেমনটা হয়নি। তবে শুধু হেরে গেছি বলেই বিজেপি ছেড়ে দিইনি। অভিজ্ঞতা ভালো না থাকায় আমি নিজেই সরে এসেছি। তিনি আরও বলেন, বেহালা পশ্চিম আমার বাড়ি, আমি নিজেও ওখানে ভোট দিই। সে জন্য জায়গাটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে। আমি যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। তবে এবার কোনো সিদ্ধান্ত নিলে সেটা আবেগ নয়, পরিপূর্ণ বোঝাপড়ার ওপর ভিত্তি করেই নেব। এদিকে, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র ও সোহেল দত্তের মতো তারকারা। বর্তমানেই অভিনয়ের ব্যস্ততাও রয়েছে শ্রাবন্তীর। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’, যেখানে তার সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। আর চলতি বছরের পূজায় মুক্তি পেতে চলেছে শ্রাবন্তীর অন্যতম প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরাণী’। ছবিতে নাম ভূমিকায় রয়েছেন তিনি, আর ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৯ জুলাই ২০২৫/দুপুর :১.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit