মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে ‘পেশাদার’ আচরণ করার পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী পার্থ ফ্রান্সে ভয়াবহ টর্নেডোতে লণ্ডভণ্ড শত শত ঘরবাড়ি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা দিল চীন কিয়ারার মা হওয়ার খবরে কেঁদে ফেলেন যশ! কি হয়েছিলো ‘টক্সিক’ সেটে?

বাংলাদেশকে ‘হারাতে’ কোচ নিয়োগ দিল হংকং

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪০ Time View

স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে ৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে প্রত্যাশার চেয়েও ভালো ক্রিকেট খেলতে নতুন করে কোচ নিয়োগ দিল হংকং। এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচে হংকংয়ের প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান। কঠিন পরীক্ষার জন্য আগে থেকেই প্রস্তুত হচ্ছে হংকং।

এশিয়া কাপ শুরুর দেড় মাস আগে শ্রীলংকার সাবেক ক্রিকেটার কুশল সিলভাকে নিয়োগ দিয়েছে হংকং। আজ এক বিবৃতিতে নতুন কোচ নিয়োগের কথা জানিয়েছে হংকং। সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়া এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপার লড়াইয়ে মালয়েশিয়ার কাছে হেরেছে তারা। প্রত্যাশিত ফল না পাওয়ায় এশিয়া কাপের আগে নতুন কোচ হিসেবে কুশল সিলভাকে নেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির ক্রিকেট বোর্ড।

হংকংয়ের প্রধান কোচ হওয়া নিয়ে কুশল সিলভা বলেন, ‘আমার লক্ষ্য থাকবে দলের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে শক্তিশালী ওয়ার্ক এথিক্স ও জয়ের মানসিকতা তৈরি করা। সেই সঙ্গে প্রতিভা শনাক্ত করা ও তাদের পরিচর্যা করে উন্নতি চালু রাখতে চাই।’

২০১৯ সাল থেকে শ্রীলংকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে কোচ হিসেবে কাজ করেছেন কুশল সিলভা। প্রথমবার কোনো জাতীয় দলের সঙ্গে কাজ করতে যাচ্ছেন শ্রীলংকান সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান। কুশল সিলভা ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত শ্রীলংকার হয়ে ৩৯ টেস্ট খেলেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি আছে তার। 

প্রসঙ্গ, ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। সেই আসরে হংকংয়ের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে ঘরের মাঠ চট্টগ্রামে ১৬.৩ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ হেরে যায় ২ উইকেটে।

সেই ম্যাচে সাকিব আল হাসান, তামিম ইকবাল, সাব্বির রহমান রুম্মন, মুশফিকুর রহিম, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন ও আল-আমিনের মতো তারকারা ছিলেন। তারপরও বাংলাদেশ হার এড়াতে পারেনি। 

টি-টোয়েন্টি ফরম্যাটে হংকংয়ের সঙ্গে সেই একবারই দেখা হয়েছিল টাইগারদের। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৫,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit