মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং

কার্যক্রম শেষ করে ফিরে গেল ভারতীয় মেডিক্যাল টিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : ভারতের নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতাল থেকে বিশেষজ্ঞগণকে নিয়ে গঠিত ভারতীয় মেডিক্যাল টিমটি বাংলাদেশে তাদের কার্যক্রম সমাপ্ত করে আজ সন্ধ্যায় ভারতে ফিরে গেছে। 

সোমবার (২৮ জুলাই) রাতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গত ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহায়তা ও সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চার সদস্যের এই দলটি ২৩ জুলাই বাংলাদেশে এসেছিল।

এতে আরো বলা হয়, ঢাকায় অবস্থানকালে ভারতীয় মেডিক্যাল টিমটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) তাদের বাংলাদেশি সহযোগীদের সাথে কাজ করেছে। মাইলস্টোন ট্র্যাজেডির শিকারদের চিকিৎসা ও আরোগ্যলাভের জন্য বিশেষ চিকিৎসা পরামর্শ প্রদান করেছে। ভারতীয় টিমটি এনআইবিপিএসে অনুসৃত চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সবচেয়ে সংকটপূর্ণ ক্ষেত্রগুলো মোকাবেলা করতে বিশেষজ্ঞ মতামত বিনিময় করেছে।

এর আগে, নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতালের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই টিমটি গত ২৩ জুলাই বাংলাদেশে আসেন।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৫/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit