মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও ১১টি বিমান কিনবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসনের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে যোগ দিলেন ডা. মনোয়ারুল কাদির বিটু জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ ঝড়লো আরও ৫ জনের, মোট মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

চৌগাছায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১২৭ Time View
এম এ রহিম চৌগাছা  (যশোর) : যশোরের চৌগাছায় কৃতি শিক্ষার্থীদের মাঝে  পুরস্কার বিতরণ করা  হয়েছে।  সোমবার (২৮ জুলাই ) সকাল ১১টায়  উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসমিন জাহান।

বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি  ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয়ের কর্মসুচির অংশ হিসেবে এ অনুষ্ঠান করা হয়। যশোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও  উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসের আয়োজনে এ কৃতি শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তৃতা করেন মাউশির (কলেজ-২ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ- পরিচালক নওশের আলী। 

চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমদ বিশ্বাসের পরিচালনায় বিশেষ  অতিথির বক্তৃতা করেন শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ড, গৌতম কুমার রায়, চৌগাছা  সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, যশোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, চৌগাছা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ,  চৌগাছা শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আক্তার,  হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র  সহ-সভাপতি  রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও শিক্ষার্থীদের মধ্য থেকে  বক্তৃতা করেন  অনামিকা তমা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন এস এস সি ও  এইচ ্এসসসি কৃতি শিক্ষার্থীরা।

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit