শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে “ট্রাক” মার্কার নির্বাচনী প্রচারণা 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৯৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে  গণঅধিকার পরিষদ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে  ঘোষিত ঢাকা-১৯ আসনে ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী জাতীয় স্মৃতি সৌধে শহীদ বেদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেন। গতকাল বিকালে সাভারের জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এ আসনটির মনোনীত প্রার্থী ঢাকা জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক অ্যাডভোকেট শওকত হোসাইন ফরহাদ এই নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেন।
এমপি প্রার্থী অ্যাডভোকেট শওকত হোসাইন ফরহাদ বলেন, ২৪ শে জুলাই গণ অধিকার পরিষদ ৩৬টি আসনে প্রথম ধাপে  ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এরমধ্যে আমাকে ঢাকা-১৯ আসনে প্রার্থীতা ঘোষণা অনুযায়ী জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে, আমার এই আসনে ট্রাক প্রতীকে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছি, সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে গণ মানুষের পক্ষে কথা বলার সুযোগ করে দিবেন।
ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সভাপতি শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু, ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদের সভাপতি জিএম রুবেল রানা ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মৌদুদ আহমেদ রাতুল, সাংগঠনিক সম্পাদক নাফিউর রহমান শান্ত, সংগঠনটির সাভার থানা কমিটির আহবায়ক শহীদুল ইসলাম, আশুলিয়া থানা কমিটির সভাপতি ইকরাম চৌধুরী ও সদস্য সচিব হালিম মাস্টার সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৫,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit