শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

চীনে রেকর্ড বৃষ্টিপাত, সরিয়ে নেওয়া হলো ১৯ হাজার বাসিন্দাকে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড ঝড়ের কারণে চীনের রাজধানী বেইজিংয়ের কাছের শিল্পনগরী বাওডিংয়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে। ব্যাপক এই বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট জলমগ্ন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে ১৯ হাজারের বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

শুক্রবার ভোর থেকে ২৪ ঘণ্টার মধ্যে বাওডিংয়ের পশ্চিমাঞ্চলের ইয়েতে ৪৪৭.৪ মিমি (১৭.৬ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে যা,  হেবেই প্রদেশের বেশ কয়েকটি আবহাওয়া কেন্দ্রে নতুন রেকর্ড তৈরি করেছে। সরকারি রেকর্ড অনুসারে বাওডিংয়ে বার্ষিক গড় বৃষ্টিপাত ৫০০ মিমি-এর ওপরে। চীনের আবহাওয়া প্রশাসন (সিএমএ) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ৬ হাজার ১৭১টি পরিবারের মোট ১৯ হাজার ৪৫৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস বাসিন্দাদের কোথায় স্থানান্তরিত করা হয়েছে তা উল্লেখ করেননি, তবে রাতে বৃষ্টিপাতের সময় জলমগ্ন রাস্তায় নিয়ন রেইন জ্যাকেট পরা দুই পুলিশ সদস্যকে দেখিয়ে একটি ছোট ক্লিপ শেয়ার করেছেন। এছাড়া আবহাওয়া অফিস বৃষ্টিপাতের পরিমাণকে ২০২৩ সালে একটি শক্তিশালী টাইফুনের ফলে সৃষ্ট ব্যতিক্রমী বৃষ্টিপাতের সঙ্গে তুলনা করেছে। দুই বছর আগে সেই বৃষ্টিতে ভয়াবহ বন্যার শিকার বাওডিংয়ের ঝুওঝোতে শুক্রবার সকাল পর্যন্ত ১৯০ মিমি-এরও বেশি বৃষ্টিপাতের পর বেশ কয়েকটি সেতু এবং রাস্তাঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

উত্তর চীনে সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড ভাঙা বৃষ্টিপাত দেখা গেছে। যার ফলে বেইজিংসহ ঘনবসতিপূর্ণ শহরগুলো বন্যার ঝুঁকিতে পড়েছে। কিছু বিজ্ঞানী চীনের সাধারণত শুষ্ক উত্তরে বেশি বৃষ্টিপাতকে বিশ্ব উষ্ণায়নের সাথে যুক্ত করেছেন। সিএমএর ২০২৪ সালের জলবায়ু বুলেটিনের তথ্য অনুসারে, গত বছর হেবেই প্রদেশে বার্ষিক বৃষ্টিপাত ৬৪০.৩ মিমি রেকর্ড করা হয়েছে, যা তার দশকব্যাপী গড়ের চেয়ে ২৬.৬% বেশি। প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২০ সাল থেকে হেবেই ধারাবাহিকভাবে বার্ষিক গড় বৃষ্টিপাত রেকর্ড করছে।

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit