রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

নওগাঁয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬৫ Time View
সংগৃহীত ছবি..

নওগাঁর মান্দা উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে..

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের সাবাইহাট দক্ষিণাংশে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাক চৌদ্দমাইল মোড়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে একটি ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান এবং অপর একজন আহত হন।

মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ট্রাক দুটি সরানোর কাজ চলছে। কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে নিয়ন্ত্রণে আনা হয়।’

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনবি/রাজ/২৬ জুলাই ২০২৫/ দুপুর :০১.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit