সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

কসমো স্কুলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শনিবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত শিক্ষক ও ছোট ছোট সোনামনিদের বাঁচানোর প্রয়াসে রক্তদানের আহ্বান জানানো হয়েছে। এ উপলক্ষে রাজধানীর বনশ্রীর এফ ব্লক প্রধান সড়কে অবস্থিত কসমো স্কুল অ্যান্ড কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী এ আয়োজনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক, শুভানুধ্যায়ীসহ দেশের যে কোনো নাগরিককে এগিয়ে আসার মানবিক উন্মুক্ত আহ্বান জানানো হয়েছে। কসমো স্কুলের আয়োজনে রক্তদান সংগ্রহে সহযোগিতায় রয়েছে স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। 

গত সোমবার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩০ জনের বেশি মৃত্যুবরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অগ্নিদগ্ধ অর্ধশতাধিক মানুষ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit