শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

কারাবন্দিদের মধ্যে আদর্শ-মূল্যবোধ জাগ্রত করতে হবে: ধর্ম উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কারাগারে বন্দিদের মাঝে নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দিতে হবে। বন্দিদের আদর্শ ও মূল্যবোধকে জাগ্রত করতে হবে। যাতে তারা কারাগার থেকে বেরিয়ে ভালো জীবনে ফিরে যেতে পারে। আর এ জন্য যার যার ধর্মীয় শিক্ষার প্রয়োজন।

বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কারাগার পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের বলেন, কারাবন্দিদের মানবাধিকার রক্ষায় সরকার সর্বদা সচেষ্ট রয়েছে। কারাগারে ধর্ম মন্ত্রণালয়ের কিছু কার্যক্রম রয়েছে যা ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হয়। যেমন, লাইব্রেরি পরিচালনা, বন্দিদের ধর্ম শিক্ষা প্রদান।

তিনি বলেন, যার যার ধর্ম অনুযায়ী ধর্মীয় শিক্ষা গ্রহণ করলে, মনীষীদের জীবনী পড়লে অনেক কিছু শিখতে পারে। তার মধ্যে নীতি নৈতিকতা, আদর্শ মূল্যবোধ সৃষ্টি হয়। আমরা সে লক্ষে আরও কিছু পদক্ষেপ নেবো। যেমন কারাগারে আরও বেশি বই বিতরণ ও শিক্ষক নিয়োগ। বর্তমানে ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে কারাগারে একজন শিক্ষক রয়েছেন। এ সংখ্যাটা বাড়ানো হবে।আ ফ ম খালিদ হোসেন বলেন, কারাগারে থাকা সবাই অপরাধী না। অনেককে মিথ্যা মামলায়ও কারাবরণ করতে হয়। আদালতের রায় হওয়ার আগে আমরা কাউকে দোষী বলতে পারি না।ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবেশ ভালো উল্লেখ করে তিনি বলেন, এখানে কারাবন্দিদের নানা কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়

খেলাধুলার জন্য মাঠব্যায়ামাগারপড়াশুনার জন্য লাইব্রেরিহাসপাতাল রয়েছেআমরা কারাগারকে প্রকৃত অর্থে সংশোধনাগার করতে চাইএর আগে দুপুর ২টার দিকে ধর্ম উপদেষ্টা কারাগারে পৌঁছালে একদল কারারক্ষী তাকে গার্ড অব অনার দেয়। এরপর তিনি কারাগারের ভেতরে ঢুকে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন ও কারাবন্দিদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, ডিআইজি (প্রিজন) সৈয়দ মো. মোতাহার হোসেনসিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তারজেলার একেএম মাসুম

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit