বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বর্ষায় মশলা সংরক্ষণ করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বর্ষাকালে টানা বৃষ্টির ফলে বাড়ির অনেক কিছুই নষ্ট হয়ে যায়। আবার কিছু কিছু জিনিস নষ্ট না হলেও ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। তেমনি এক জিনিস হচ্ছে মসলা। 

বৃষ্টির সময়ে মসলা সঠিকভাবে সংরক্ষণের অভাবে একটা উটকো গন্ধ তৈরি হয়। মসলার আসল গন্ধ উবে গেলে কিন্তু রান্নায় স্বাদ আসে না। অনেকখানি মসলা একসঙ্গে কিনে রাখলে বর্ষায় কিন্তু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। 

বর্ষায় মসলার সমস্যার মুখোমুখি হতে হয় কমবেশি সবাইকেই। তাই বর্ষায় স্যাঁতসেঁতে আবহাওয়ায় মসলাপাতি ভালো রাখবেন কোন উপায়ে, জেনে নিন-

১। মসলা কখনোই কোনো আলগা কৌটাতে রাখবেন না। সব সময় কৌটার মুখ টাইট করে বন্ধ করে রাখবেন। এতে বাতাস ঢুকবে না, মসলা স্যাঁতসেঁতে হয়ে যাওয়া বা মসলায় ছাতা পড়ে যাওয়ার মতো সমস্যাও হবে না। রান্নার সময়ে প্রয়োজনীয় পরিমাণ মসলা নিয়েই তাড়াতাড়ি কৌটার ঢাকনা আটকে দিন।
 
২। গোটা মসলা বাজার থেকে কিনে আনার পর একটু শুকনো তাওয়ায় নাড়াচাড়া করে তবে কৌটাতে রাখুন। এই পদ্ধতি মানলে দীর্ঘদিন মসলাপাতি ভালো থাকবে। আর রান্নায় স্বাদও বাড়বে।

৩। রান্নাঘরে জানালার সামনে কিংবা সরাসরি গ্যাসের সামনে মসলার কৌটা রাখবেন না। তাপ আর আর্দ্রতা মিশে মসলা খারাপ হয়ে যায়। ব্যবহার করার সঙ্গে সঙ্গে মসলাগুলো আলমারিতে ঠাণ্ডা পরিবেশে রাখুন।

৪। বর্ষার সময় অনেকখানি গুঁড়া মসলা কৌটায় রাখলে দেখা যায়, তাতে পোকা ধরে গেছে। এই সমস্যার সমাধান করতে কৌটায় কয়েকটা লবঙ্গ রেখে তারপর মসলা রাখুন। লবঙ্গের গন্ধে গুঁড়া মসলা দীর্ঘদিন ভালো থাকবে।

৫। কাঠের বাক্সে মসলা রাখলে খুব ভালো হয়। এতে মসলা মিইয়ে যাওয়ার আশঙ্কাও থাকে না। মসলা নেওয়ার সময় ভেজা চামচ ব্যবহার করবেন না। এতে মসলার গন্ধ ও স্বাদ, দুটিই নষ্ট হয়ে যেতে পারে।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit