বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বর্ষাকালে সজনে পাতা খেলে যেসব উপকার পাবেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১০৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আমাদের দেশের অতিপরিচিত একটি ভেষজ গাছ সজনে। আর এই সজনে গাছ আমাদের নানান কাজে উপকারে আসে। কিন্তু আপনি জানেন কি, সজনেগাছের পাতার গুণের শেষ নেই? শুধু পাতাই নয়; সজনেগাছের ফল, রস, তেল, শিকড়, ছাল, বীজ, শুঁটি ও ফুলগুলোতে ঔষধি গুণাগুণ রয়েছে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন সজনে পাতা। যার গুণাগুণ বলে শেষ করা যাবে না।

জেনে নিই এর উপকারিতা কি

সজনে পাতা ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর। এতে আছে ভিটামিন এ, সি, বি১, বি২, বি৩, বি৬ ও ফোলেট সমৃদ্ধ। এতে রয়েছে ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস ও জিঙ্ক।

সজনে পাতা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ পাতা আয়রন ও ভিটামিন ‘এ’ ও ‘সি’ সমৃদ্ধ, যা একটি সুস্থ ও সক্রিয় রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সমর্থন করতে সাহায্য করতে পারে। আর ক্লান্তি দূর করতেও সজনে পাতার জুড়ি মেলা ভার। কারণ সজনে গাছের পাতায় উপস্থিত উচ্চ আয়রন উপাদান শক্তির মাত্রা উন্নত করতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করতে পারে।

আর সজনে পাতা হাড়কে মজবুত ও শক্তিশালী করে। কারণ এতে ক্যালসিয়াম ও প্রোটিন থাকে, যা হাড়ের স্বাস্থ্যকে উন্নত করতে এবং অস্টিওপোরোসিসের মতো পরিস্থিতি প্রতিরোধ করতে সাহায্য করে। এ ছাড়া সুস্থ ত্বককে উৎসাহিত করে সজনে পাতা। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের স্বাস্থ্যকে উন্নত করতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit