বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

‘শেখ হাসিনাকে টাকা তুলে দেশে আনবো’ বলা ভাইরাল যুবক আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৩ Time View

ডেস্ক নিউজ : সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে সেই যুবকও, যিনি ‘যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা সবাই টাকা তুইল্যা শেখ হাসিনারে আবার বাংলাদেশে আনব। শেখ হাসিনা ভালো ছিল।’ — এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তিনি জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে উপস্থাপন করে তাদের রিমান্ড চাওয়া হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন—

আশিকুর রহমান তানভীর (১৯), ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার থানার মধ্যপাড়া।জফরী অভিষেক সিকদার (২১), বরিশালের বাবুগঞ্জ থানার দেহেরগতী এলাকা।আবু সফিয়ান (২১), কুমিল্লার লাকসাম থানার পশ্চিমগাঁও।মো. শাকিল মিয়া (১৯), কুমিল্লার মুরাদনগরের সালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি।

উল্লেখ্য, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে সচিবালয়ের দিকে পদযাত্রা করেন। তখন সচিবালয়ের সামনে হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। ভাইরাল হওয়া ওই যুবক শাকিল মিয়া বলেন, “সরকার যদি ছাত্র সমাজের দাবি না মানে, তাহলে আমাদের আন্দোলনের কী ফলাফল? আমি তিনদিন টিয়ারশেল লেগে আহত অবস্থায় ছিলাম।”

ঘটনার পর গত মঙ্গলবার রাজধানীর একটি থানায় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit