বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

শেখ হাসিনার মামাতো ভাই আ’লীগ নেতা শেখ হীরা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর সদস্যরা।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-১) কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন শেখ হীরা। গ্রেপ্তার করা হীরাকে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তার শেখ অলিদুর রহমান হীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের ছেলে। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।

র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর রাজধানী ডিএমপির কোতয়ালী, রামপুরা, উত্তরা পশ্চিম থানা এলাকাসহ গোপালগঞ্জ, খুলনা জেলার দিঘলিয়া ও ফুলতলা এলাকায় তার নির্দেশে মারাত্মক অস্ত্র নিয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে শেখ হীরার বিরুদ্ধে ঢাকার ডিএমপির একাধিক থানা সহ খুলনা ও গোপালগঞ্জ থানায় মামলা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-১) কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম বলেন, মামলা হওয়ার পর থেকে র‌্যাব তার প্রতি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। কিন্তু গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন তিনি। পরে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শেখ হীরাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে র‌্যাব। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit