বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

নওগাঁর রাণীনগরে স্কুলের নৈশপ্রহরীকে কুপিয়ে জখম

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৯৬ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে এক নৈশপ্রহরীকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাণীনগর উপজেলার বরগাছা ইউনিয়নের মালশন গ্রামে । আজাহার আলী মালশন-গিরিগ্রাম উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্তরত। ঘটনার পর সকালে গ্রামবাসী অভিযুক্ত বেলাল হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করে পুলিশের হেফাজতে দিয়েছেন।

স্থানীয়  পারবিারিক সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে স্কুলের গেট খুলে বাহিরে বের হওয়ার সময় ৪থেকে ৫জন তার উপর দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।  এর পর  বৃহস্পতিবার সকালে নৈশপ্রহরী আজাহার আলী ( ৩৫) কে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত আজাহার মালশন গ্রামের ( মন্ডল পাড়া) মৃত মজিবর প্রমাণিক এর ছেলে।

এ ঘটনায় গ্রামবাসীরা স্থানীয় বেলাল হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছেন। আহত আজাহার আলী বলেন, রাত ১২টার দিকে স্কুলের গেট খুলে বাহিরে বের হওয়ার সময় ৪থেকে ৫জন তার উপর দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। দুইজনকে চিনতে পারলেও বাঁকিদের চিনতে পারিনি। যাদের চিনতে পেরেছি তারা হলেন সেকেন্দার আলীর দুই ছেলে বেলাল হোসেন ও আনোয়ার হোসেন। তাদের বাড়ি স্কুলের পাশেই।

আমার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। কয়েক বছর আগে তুচ্ছ একটি ঘটনায় তর্ক-বিতর্কের জেরে এমন হামলা চালাতে পারে বলে ধারণা করছি। আমি জড়িতদের কঠিণ শাস্তি চাই। আমি গরীব মানুষ,পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার কিছু হয়ে গেছে পরিবারের সবাই অসহায় হয়ে যাবে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) হাফিজ মোঃ রায়হান বলেন, আহতের স্ত্রী সুমী আক্তার দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন। স্থানীয় গ্রামবাসী দুইজন অভিযুক্ত আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ঘটনাস্থলে পুলিশকে পাঠানো হয়েছে। জড়িত সবাইকে আইন এর আওতায় নিয়ে আসা হবে। স্থানীয় গ্রামবাসী, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও আহত আজাহারের পরিবারের সদস্যরা জড়িতদের কঠিণ শাস্তির দাবি করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit