রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

মাধবদীতে বিএনপির সহসভাপতির অফিস থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার।

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২২ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি :  নরসিংদীর মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কান্দাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি হারুন অর রশিদ গোপনে বাড়িতে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি আমদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আবু ছিদ্দিক মিয়ার কান্দাইল বাজারস্থ ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাধবদী থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

মাধবদী থানার এক কর্মকর্তা জানান, হারুন অর রশিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit