বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

এইচএসসির স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : চলমান এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। এতে স্থগিত প্রত্যেক দিনের পরীক্ষা পৃথক আরেকটি দিনে নেওয়ার সূচি নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মোট চারদিনের স্থগিত পরীক্ষার এ সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিকেল ৬টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবর্তিত সূচি অনুযায়ী, উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থগিত হওয়া ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট নেওয়া হবে।

এছাড়া বন্যা পরিস্থিতির কারণে গত ১০ জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ১২ আগস্ট নেওয়া হবে। অন্যদিকে, গোপালগঞ্জে সংঘর্ষে ঘটনায় গত ১৭ জুলাই শুধু গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট।

এদিকে, লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় ব্যবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে। প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

কিউএনবি/অনিমা/২৩ জুলাই ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit