মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেনাপোল ইমিগ্রেশনে আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪০ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আব্দুর সামাদ আজাদ কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার সকালে তাকে আটক করা হয়। তার পাসপোর্ট নং (অ১৩৯৫৯১৯২)। তার পিতাঃ মোঃ আকিব আলী গ্রামঃ মোস্তফাপুর ওয়ার্ড নং -০৪, পোস্টঃ মৌলভীবাজার থানা+জেলাঃ মৌলভীবাজার।

এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান,পূর্ব থেকে ইমিগ্রেশনে খবর ছিল মৌলভীবাজার জেলার ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আব্দুর সামাদ আজাদ ভারতে যেতে পারে। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সকল অফিসারকে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে সকাল ১০ টার দিকে তার পাসপোর্টটি ডেস্ক এ জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে।

মৌলভীবাজার সদর থানা মামলা নম্বর-০২ তারিখ ১৫/৮/২০২৪ বিশেষ ক্ষমতা আইন ১৫(৩)/২৫ উ তৎসহ ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনার কেড একই থানার মামলা নম্বর-২৭ তারিখ ৩০/৮/২০২৪ ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড একই থানার মামলা নম্বর-২৮ তারিখ ৩০/৮/২০২৪ ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৬/৩৮০/৫০৬/১১৪/৪২৭ পেনাল কোড একই থানার মামলা নম্বর-২৬ তারিখ ২৯/৮/২০২৪ ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড একই থানার মামলা নম্বর-১৪ তারিখ ২৪/৮/২০২৪ ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড কই থানার মামলা নম্বর-০৯ তারিখ ২০/৮/২০২৪ ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড একই থানার মামলা নম্বর-০৮/০৮ তারিখ ১৩/১/২০২০ ধারা-১৪০/৪৪৭/৪৪৮/২৩২/৩২৪/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড।

তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া বলেন ইমিগ্রেশনে আটক আসামী আমাদের কাছে হস্তান্তর এর পর যেহেতু মৌলভীবাজার থানায় তার নামে মামলা রয়েছে। সেহেতু তাকে মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit