বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

সময় ১৫ দিন, শর্তপূরণ না হলে নিবন্ধন আবেদন বাতিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩৬ Time View

ডেস্ক নিউজ : নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদন বাছাইয়ে কোনো দলই উত্তীর্ণ হতে পারেনি। তাই দলগুলোকে ১৫ দিন সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সময়ে শর্তপূরণ করতে না পারলে সংশ্লিষ্ট দলের আবেদন বাতিল করে দেবে সংস্থাটি।

মঙ্গলবার (২২ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ এ মন্তব্য করেন।

তিনি বলেন, কোনো দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ না হওয়ায় আমরা ১৫ দিন শর্তপূরণের জন্য সময় দিয়েছি৷ এরপর আর সময় দেওয়ার বিধান নেই। কোনো দল এই সময়ের মধ্যে শর্তপূরণ করতে না পারলে কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

২০ এপ্রিল পর্যন্ত দল নিবন্ধনের আবেদন চেয়ে প্রথমে বিজ্ঞপ্তি দেয় ইসি। কিন্তু সময় চেয়ে দলগুলো আবেদন করলে ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। এ সময়ের মধ্যে ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে। এতে জাতীয় নাগরিক পার্টিসহ সবগুলো দলই শর্তপূরণে ব্যর্থ হয়।

সম্প্রতি সব দলকেই আরও ১৫ দিন সময় দেয় ইসি।

কিউএনবি/অনিমা/২৩ জুলাই ২০২৫,/সকাল ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit