বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

তৃতীয় শ্রেণিতেই থেমে থাকল ফাতেমা!

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : মুহূর্তেই চেনা চারপাশ অচেনা। আগুনের লেলিহানে ঘুঁচে গেলো জীবন মরণের ফারাক। কয়েক সেকেন্ড আগেও কোলাহল মুখর ভবনে হঠাৎ হাহাকার। বাঁচার শেষ চেষ্টাটুকুও হয়তো করতে পারেনি অনেকে।

এই নির্মম ঘটনার শিকারদের অধিকাংশই শিশু। ফাতেমাও তাদেরই একজন। তৃতীয় শ্রেণিতেই আটকে গেলো সে। তার আর ক্লাসও বাড়বে না, বাড়বে না বয়সও।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া দুর্ঘটনায় ১৭১ জন আহত হয়েছে। 

আজ সোমবার দুপুর ১টার দিকে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতেই নিখোঁজ ছিলো মাইলস্টোন স্কুলের বাংলা ভার্সনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা। বহু খোঁজাখুঁজির তার খোঁজ মিলেছে। 

তবে ফাতেমার দেহে নেই কোনো চাঞ্চল্য, নেই স্কুল শেষে বাড়ি ফেরার ব্যাকুলতা। সিএমএইচে মিলেছে তার মরদেহ।
বিষয়টি নিশ্চিত করেছেন ফাতেমার বাবা সাংবাদিক লিয়ন মির। তিনি বলেন, ‘আমার মেয়ে আর নেই। তার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রয়েছে।’

এর আগে দুপুরের দিকে মাইলস্টোন স্কুলের বাংলা ভার্সনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা নিখোঁজ রয়েছে বলে জানান বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার লিয়ন মির। পরে সামরিক হাসপাতালে শিশুটির মরদেহ পাওয়া গেছে বলে জানানো হয়।

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৫,/রাত ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit