রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

পাহাড়ের উন্নয়নে সম্প্রীতির বিকল্প নেই: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : পাহাড়ের উন্নয়নে বসবাসরত পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন-এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২১ জুলাই) বিকেল ৩টায় জুলাই পদযাত্রা উপলক্ষ্যে খাগড়াছড়ির শাপলা চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে নানা ধরনের দ্বন্দ্ব রয়েছে। কিন্তু এসব বিভাজন ভুলে আমাদের একযোগে এগিয়ে যেতে হবে। পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ই আজও শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তাই উন্নয়নের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে বিশ্বাসের সেতু তৈরি করা, যা ঐক্য ও সম্প্রীতির মাধ্যমেই সম্ভব। তিনি আরও বলেন, সম্প্রীতির ভিত্তিতেই আমরা গড়তে চাই একটি বহু ভাষা ও বহু সংস্কৃতির অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, যেখানে সবাই নিজেকে নিরাপদ ও সম্মানিত ভাববে।

সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এর আগে দুপুর আড়াইটার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়িতে এসে পৌঁছান। খাগড়াছড়ি শহরে নেমেই তারা শহরের মহাজনপাড়া থেকে পদযাত্রা শুরু করেন। শাপলা চত্ত্বর ঘুরে পদযাত্রা শেষ করে মুক্তমঞ্চে সমাবেশ করেন এনসিপির নেতারা। 

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা। নাহিদ ইসলাম, সারজিস আলম ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী প্রমুখ। সমাবেশ শেষে রাজধানীর মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় হতাহতের স্মরণে দোয়া পরিচালনা করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য মুফতি ইনজামামুল হক।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit