শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

সেই দুই শিশুর পরিবারের সন্ধানে তমা মির্জার ফেসবুক পোস্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ। এ দুর্ঘটনায় বহু শিক্ষার্থী প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছেন অনেকে। আহতদের অন্তত ৩০ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ভিড় করেছেন অভিভাবক, স্বজন ও স্থানীয় বাসিন্দারা। অনেক শিশু-শিক্ষার্থী নিরাপদে সরিয়ে নেওয়া হলেও এখনো অনেকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ অবস্থায় দুই নিখোঁজ শিশুর পরিবারের খোঁজ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশুদের পরিচয় শনাক্তে একাধিক পোস্ট দিয়েছেন তমা। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘এই বাচ্চাটা কে, কেউ চিনলে জানাবেন প্লিজ। ও আমার স্কুল ফ্রেন্ডের ভাইয়ের অফিসে আছে। সেফ আছে, তবে ও নিজের ঠিকানা বা পরিচয় কিছুই বলতে পারছে না। কেউ চিনতে পারলে হাবিব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন।’

আরেকটি পোস্টে তিনি জানান, ‘এই শিশুটিকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে আনা হচ্ছে। এখনো কোনো অভিভাবকের খোঁজ মেলেনি। কেউ যদি চিনে থাকেন, তাহলে দয়া করে ০১৮১১৬৯৬০৩৩ নম্বরে যোগাযোগ করুন।’

তমা মির্জার শেয়ার করা তথ্য অনুযায়ী, দুই শিশুই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মিডিয়ামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বার্ন ইউনিটে নেওয়া শিশুটির নাম মো. জুনায়েত হাসান এবং নিরাপদে রাখা অপর শিশুটির নাম মোছা. আসমাউল হুসনা জায়রা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মাত্র ১২ মিনিট পর ১টা ১৮ মিনিটে সেটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

 

 

কিউএনবি/আয়শা//২১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit