সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি

যৌথভাবে ড্রোন ও এআই প্রযুক্তির অস্ত্র তৈরি করবে যুক্তরাজ্য-জার্মানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দুই দেশ যৌথভাবে ড্রোন, এআই প্রযুক্তিনির্ভর অস্ত্র তৈরি এবং তাদের উৎপাদিত টাইফুন যুদ্ধবিমান ও এর যন্ত্রাংশের রফতানি বাড়ানোর চুক্তি করেছে। ঐতিহাসিক চুক্তিকে সহযোগিতার নতুন অধ্যায় বলে আখ্যায়িত করেছেন দুই দেশের সরকারপ্রধান।

যুক্তরাজ্য ও জার্মানির মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। উভয় দেশই ন্যাটো, জাতিসংঘ, জি৭ এবং জি২০ এর মতো জোট ও সংস্থায় একসাথে কাজ করে। এবার প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, অভিবাসন এবং পরিবহনসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশ ঐতিহাসিক চুক্তি করেছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎসের প্রথম যুক্তরাজ্য সফরে দুই দেশের সম্পর্ক মজবুত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন করে দ্বিপক্ষীয় চুক্তি সই করেছে। 
লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। তাদের সঙ্গে ছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীও। চুক্তিতে প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, অভিবাসন এবং পরিবহনসহ নানা খাতে যৌথ উদ্যোগের কথা বলা হয়েছে। দুই দেশ যৌথভাবে ড্রোন, এআই প্রযুক্তিনির্ভর অস্ত্র তৈরি এবং তাদের উৎপাদিত টাইফুন যুদ্ধবিমান ও এর যন্ত্রাংশের রফতানি বাড়ানোর চুক্তি করেছে। পাশাপাশি যোগাযোগ ও পরিবহন দ্রুত করতে যুক্তরাজ্য ও জার্মানি একটি নতুন রেলপথ স্থাপনের ঘোষণাও দিয়েছে।
চুক্তির গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ‘পারস্পরিক সহায়তার প্রতিশ্রুতি’। ইউক্রেনে রুশ হামলা এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রতিশ্রুতি অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। ম্যার্ৎস বলেন, এটি শুধু প্রতিরক্ষা খাতে নয়, বরং শিক্ষা, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে দুই দেশের কাছাকাছি আনবে। স্টারমার একে ঐতিহাসিক মুহূর্ত আখ্যা দিয়ে বলেন, এই চুক্তি দুই দেশের যৌথ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।
অবৈধ অভিবাসী প্রবেশ ঠেকাতেও সহযোহিতার ভিত্তিতে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, জার্মানি একটি নতুন আইন আনবে, যাতে ব্রিটেনে নৌকা পাঠানো চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়।

কিউএনবি/আয়শা//১৮ জুলাই ২০২৫,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit