মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

গোপালগঞ্জে কারফিউর সময় ফের বাড়লো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউর সময় বাড়ানো আবারও বাড়ানো হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় জেলা প্রশাসন। তাতে বলা হয়, চলমান কারফিউ আজ শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত চলমান বহাল থাকবে।

সবশেষ গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত জেলায় কারফিউ চলে। এরপর দুপুর ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। তারপর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলার কথা বলা হলেও আজ সন্ধ্যা ছয়টা থেকে নতুন করে কারফিউর সময় নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, গত বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে প্রথমে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউর সময় বাড়ানো হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা//১৮ জুলাই ২০২৫,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit