বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সহজেই দূর হবে নাকের হোয়াইটহেডস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৭৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আমরা প্রায় সময় ব্ল্যাকহেডস-জনিত সমস্যা নিয়ে চিন্তিত থাকি। কিন্তু আমাদের মাঝে অনেকেই হোয়াইটহেডসের সমস্যায় জর্জরিত। এই হোয়াইটহেডস এক ধরনের ব্রণ, যা মূলত ত্বক থেকে নির্গত তেল বা মৃত কোষ থেকে তৈরি হয়। এর ফলে ত্বকের রন্ধ্র ব্লক হয়ে যায়।

মূলত মৃত কোষ বা তেলের কারণে মুখে ব্রণ দেখা দেয় এবং হোয়াইটহেডসের উদ্ভব ঘটে। সাধারণত হোয়াইটহেডস আপনার মুখের দিকে তাকিয়ে যে কেউ পরিষ্কারভাবে দেখতে পাবে। কিছু ব্যয়বহুল ওষুধ ব্যবহার করে এই সমস্যা সমাধান করা যায়। তবে আপনি চাইলে ঘরোয়া উপায়েও এই সমস্যার সমাধান করতে পারেন। চলুন, জেনে নিই-

হোয়াইটহেডস দূর কারার উপায়

কিছু ঘরোয়া উপায় ব্যবহার করে হোয়াইটহেডস সম্পূর্ণভাবে দূর করতে পারেন।

উপকরণ

বেকিং সোডা-১ টেবিল চামচ
মধু- ১ টেবিল চামচ
লেবুর রস- ১ টেবিল চামচ

ব্যবহারবিধি

বেকিং সোডা, মধু ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে নাকের চারপাশে ঘষুন। এরপর হালকা ম্যাসাজ করে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

বেকিং সোডার উপকারিতা : বেকিং সোডা এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে। মৃত ত্বকের কোষ দূর করতে সাহায্য করে এটি।

মধুর উপকারিতা : মধুতে প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে। এটি ত্বককে তাজা রাখতে এবং ব্রণ কমাতে সাহায্য করে।

লেবুর রসের উপকারিতা : লেবুর রসে সাইট্রিক এসিড থাকে। এটি ত্বকের অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে এবং হোয়াইটহেডস কমাতে সাহায্য করে।

হোয়াইটহেডস থাকুক আর না থাকুক, ওপেন পোর পরিষ্কার করার জন্য সঠিক যত্ন দরকার। তবে একটা কথা মনে রাখবেন, যখন আপনার ত্বকে ব্ল্যাকহেডস দেখা দেবে, বুঝবেন যে আপনার পোরগুলো আংশিকভাবে ব্লক হয়েছে। 

আর হোয়াইটহেডস দেখলে বুঝবেন পুরোটাই ক্লগ হয়ে গেছে। যাদের এখনো হোয়াইটহেডস হয়নি, তাদেরও আগে থেকে ত্বকের যত্ন নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৫,/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit