সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

মুজিববাদের প্রভাব থেকে গোপালগঞ্জকে মুক্ত করার প্রতিশ্রুতি নাহিদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে। ফ্যাসিস্টরা গোপালগঞ্জকে তাদের আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করব।

তিনি বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, গোপালগঞ্জের একজন সাধারণ মানুষকেও যেন হেনস্তা করা না হয়। কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরে পদযাত্রার পর অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এ পথসভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম উপস্থিত সবাইকে ‘প্রিয় ফরিদপুরবাসী’ সম্বোধন করে বক্তব্য শুরু করেন। এরপর তিনি বলেন, প্রথমে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। গতকাল আপনারা গোপালগঞ্জ যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আমরা জানি, সারা বাংলাদেশ প্রস্তুত ছিল গোপালগঞ্জ যাওয়ার জন্য। আমরা অবশ্যই যাব। খুব শিগগিরই আমরা গোপালগঞ্জে যাব।

তিনি বলেন, আমরা দেখছি অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না, আবার গ্রেপ্তার হয়ে কোর্ট থেকে ছাড়া পাচ্ছে, বিচার প্রক্রিয়া আগাচ্ছে না। প্রশাসনের বিভিন্নস্তরে যারা স্বৈরাচারের দোসর রয়েছে এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছে তাদের বলে দিতে চাই, বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি, বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাবে না।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা আসছি সেই জুলাই গণঅভ্যুত্থান থেকে। আজ পর্যন্ত বলে আসছি, আমাদের পথ মধ্যমপন্থা, আমাদের কর্মসূচি হলো শান্তিপূর্ণ ও অহিংস কর্মসূচি। কিন্তু যদি সন্ত্রাসী ফ্যাসিস্টরা আমাদের দিকে আসে, আমরা গণ প্রতিরোধ গড়ে তুলতে কিন্তু পিছপা হই না। লাঠি হাতে তুলে নিতে পিছপা হই না। জুলাই গণঅভ্যুত্থানে অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত ছিলাম।

নাহিদ ইসলাম বলেন, গতকাল রিফাইন্ড আওয়ামী লীগ ও রিফাইন্ড মুজিববাদীদের একটা ভার্সন এ দেশের জনগণ দেখেছে। মুজিববাদী সন্ত্রাসীদের ৫ আগস্ট আমরা পরাস্ত করেছি। আমরা এখনও সময় দিচ্ছি আইনিভাবে শান্তিপূর্ণভাবে এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক। তা না হলে আমরা অবিলম্বে এই গোপালগঞ্জ জেলায় আবার মার্চ করব। এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে চিরতরে মুক্ত করে তারপর ফিরে আসব।

তিনি বলেন, যারা ভেবেছিলেন এই জুলাই পদযাত্রায় আক্রমণ করে, বাধা দিয়ে, সশস্ত্র হামলা করে থামিয়ে দেবেন তারা ভুলে গেছেন, কাদের সামনে দাঁড়িয়েছেন। তারা মৃত্যুর মুখ থেকে বার বার ফিরে এসেছে, তাদের নেতৃত্বে এ জুলাই পদযাত্রা থামবে না। ৬৪ জেলায় এ পদযাত্রা না করে আমরা ঘরে ফিরব না। এটা বাংলাদেশের মানুষের কাছে আমাদের ওয়াদা এবং ৩ আগস্টের মধ্যে ৬৪ জেলায় পদযাত্রা শেষ করে শহীদ মিনারে ইশতেহার ও জুলাই সনদ ঘোষণাপত্রের দাবিতে আমরা জড়ো হবো। পদযাত্রা চালাচ্ছি, পদযাত্রা চলবে, যা কিছু হয়ে যাক এ পদযাত্রা থামবে না।

পথসভা সঞ্চালনা করেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সদস্য সচিব আখতার হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit