রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল মাদ্রাসাছাত্রীর মরদেহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরের রাজৈর উপজেলায় নিখোঁজের একদিন পর লামিয়া আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হকের পুকুর থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

লামিয়া একই গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বুধবার বিকেল থেকে মেয়েটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বৃহস্পতিবার দুপুরে পুকুরে মরদেহ ভেসে ওঠে।’

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি রহস্যজনক মৃত্যু বলে মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit