সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, উপকূলজুড়ে সুনামি সতর্কতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে জাতীয় কর্তৃপক্ষ। ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে। স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে কম্পনটি অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ২০.১ কিলোমিটার, যা ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় আশপাশের এলাকায় তীব্র ঝাঁকুনি অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পরই আলাস্কার দক্ষিণাঞ্চল এবং আলাস্কা উপদ্বীপজুড়ে সুনামি সতর্কতা জারি করেছে জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, প্রশান্ত মহাসাগরের কিছু অংশে সুনামির আশঙ্কা তৈরি হয়েছে এবং তা উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহর থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে শুরু করে ইউনিম্যাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে সুনামি সতর্কতা বলবৎ থাকবে।

তবে প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, আলাস্কার বাইরের উপকূলীয় অঞ্চলগুলোতে বড় ধরনের সুনামির হুমকি নেই, ফলে সেসব এলাকায় আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি।

সূত্র: এএফপি

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৫,/সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit