রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

গোপালকে দিল্লি পাঠিয়ে, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দিল্লির আশ্বাসে ফ্যাসিবাদী আওয়ামী শক্তি এখনও আস্ফালন করে চলছে। পুলিশ হত্যার বিচারের কথা বলে নিজেরাই পুলিশের ওপর হামলা করছে। এই দেশ আর দিল্লির মুখপাত্র খুনি হাসিনার নয়, এই দেশ এখন মুগ্ধ, ওয়াসিম, আবু সাইদের। তাই দেশবাসীকে প্রস্তুতি নিতে হবে—গোপালকে দিল্লি পাঠিয়ে গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে।

১৬ জুলাই রংপুরের পায়রা চত্বরে জাগপা’র মাসব্যাপী ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ ও আগামীর বাংলাদেশ’ গড়ার কর্মসূচির ১৬তম দিনে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে জাগপা নেতারা শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেন। রাশেদ প্রধান বলেন, গোপালগঞ্জে দফায় দফায় সন্ত্রাসী ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ পুলিশের ওপর, ইউএনও-র ওপর এবং এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আবারও প্রমাণ করেছে—আওয়ামী লীগের অপরাজনীতি মূলত দেশের জনগণের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে—খুনি হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচার নিশ্চিত করা, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা এবং হিন্দুস্তানের আধিপত্যবাদ রুখে দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং ‘গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের’ বিচারের দাবিতে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে জাগপা ৬ আগস্ট ‘খুনি হাসিনাকে ফেরত চাওয়ার দাবিতে’ ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে।

পথসভায় আরও বক্তব্য রাখেন—জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, শামীম আকতার পাইলট, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পঞ্চগড় জেলা সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক ইমরুল কায়েস রূপম, রংপুর জেলা সমন্বয়ক সালাহউদ্দিন আহমেদ লিটন, গাইবান্ধা জেলা সভাপতি জাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা সভাপতি মো. জামাল উদ্দিন এবং নীলফামারী জেলা সাংগঠনিক সম্পাদক শাহাবুর রহমান সাবু। 

 

 

কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit