রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না : মঈন খান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩১ Time View

ডেস্ক নিউজ : বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, যদি কেউ সত্যিকারভাবে দেশকে ভালোবাসে, যদি মনে করে-তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী, বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী, তাহলে দেশে বিদ্বেষের রাজনীতির পরিবেশ সৃষ্টি করতো না। যারা বাংলাদেশে বিভেদ-বিদ্বেষ সৃষ্টি করছে, আমি তাদের প্রতি আবেদন করব… বাংলাদেশকে ভালোবাসতে শিখুন। দেশ ও দেশের মানুষকে ভালোবাসলে বাংলাদেশে আর কোনো কোন্দল হবে না।

তিনি বলেন, বিগত কয়েকদিনে দেশে যে ঘটনাপ্রবাহ দেখেছেন, সে সম্পর্কে কোনো কিছু বলার ভাষা আমার জানা নেই। আমি সেই ঘটনার ব্যাখ্যা করতে পারি, নিন্দা করতে পারি, যুক্তি দিতে প্রমাণ করতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি শুধু বলব, আপনারা সঠিক পথে ফিরে আসুন।

এই বিএনপি নেতা বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ না। আমি কী বলতে চাই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করে।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit