শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

ডিম নিয়ে চমকপ্রদ তথ্য দিল অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৬১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রোটিন, ভিটামিন এবং খনিজে ভরপুর ডিমকে সুপার ফুড বলা হয়। দামে সস্তা এবং সহজলভ্য হওয়ায় প্রায় সব শ্রেণির মানুষ ডিম খেয়ে থাকেন। পুষ্টিবিজ্ঞানীদের মতে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রোটিনের স্বাভাবিক উৎস ডিম। সম্প্রতি ডিমের ওপর গবেষণা করে চমকপ্রদ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার মোনা এক তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার মোন্যাস ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয়টির একটি স্টাডি জানিয়েছে, নিয়মিত ডিম খেলে শরীরে বড় ধরণের প্রভাব পড়ে। বিশেষ করে যুবক-বৃদ্ধদের আয়ু বৃদ্ধি এবং হার্টের সমস্যা সমাধান করতে পারে। ডিমে থাকা উন্নত মানের প্রোটিন শরীরের জন্য বেশ উপকারী। নিউট্রারিয়েন্টস জার্নালে প্রকাশিত স্টাডির তথ্য অনুসারে, সপ্তাহে যারা এক থেকে ছয়টি ডিম খেয়েছেন, তাদের হার্টের কোনো রোগে মৃত্যুর শঙ্কা ২৯ শতাংশ কমে আসে। অথচ যারা সপ্তাহে একটি বা কখনও ডিম খায়নি, তাদের হার্টজনিত রোগে মৃত্যুর ঝুঁকি বেশি।
গবেষনাটিতে ৮৭৫৬ জন মানুষকে রাখা হয়, যারা সত্তর বা তার বেশি বয়সী। তাদের তিনটি গ্রুপে ভাগ করা হয়। ফলাফলে দেখা যায়, যারা সপ্তাহে ১-৬টি ডিম খেয়েছে তাদের যেকোনো রোগে মৃত্যুঝুঁকি ১৫ শতাংশ এবং হার্টজনিত রোগে তা ২৯ শতাংশ কম। বৃটিশ একজন ডাক্তার জানিয়েছেন, ডিমের সর্বোচ্চ সুফল নিতে সকালে খেতে হবে। তিনি বলেছেন, সকালের নাস্তার সঙ্গে ডিম খেতে হবে। এতে হার্টজনিত সমস্যা তো কাটবেই সঙ্গে ওজন কমানো সহ নানা ধরণের সুফল মিলবে। 

 

 

কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit