রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বরিশাল বিভাগে পদযাত্রা করছেন। এর অংশ হিসেবে চরমোনাই পিরের দরবার পরিদর্শন করেছেন তারা।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় প্রতিনিধিদল সেখানে গেলে তাদের স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের এবং দলের সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা।

পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এরপর নাহিদ ইসলাম ও সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম সাংবাদিকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

এ সময় ফয়জুল করিম বলেন, গত বছরের জুলাইয়ে হাসিনা বিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখনই আমরা ওই আন্দোলনকে সমর্থন করেছিলাম। এখনো আমরা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করি। নাহিদ ইসলাম বলেন, জুলাই পদযাত্রায় আমরা যে এলাকাতেই যাচ্ছি সেখানকার ঐতিহাসিক স্থান কিংবা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পরিদর্শন করছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা চরমোনাইতে এসেছি।

 

 

কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit