শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

তত্ত্বাবধায়ক সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনে গণভোটের প্রয়োজন হবে: আলী রীয়াজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৭ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৫ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৪তম দিনের আলোচনা শেষে তিনি এই কথা জানান। আলী রীয়াজ বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ দল ও জোট দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার বিষয়ে একমত। তবে গঠন পদ্ধতিগত ব্যাপারে আজও অগ্রগতি হয়নি।’

 
তিনি আরও বলেন, ‘যেহেতু একাধিক দিন আলোচনার পরও ঐকমত্য আসতে পারেনি দলগুলো, সেহেতু এ বিষয়ে সিদ্ধান্তের ভার কমিশনের ওপর অর্পণ করেছে দলগুলো। কমিশন নিজেদের মধ্যে আলোচনা ও দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ করে, খুব দ্রুত আগামী সপ্তাহের শুরুতে মতামত জানাতে পারবে।’
 
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলী রীয়াজ বলেন, ‘সংবিধানের প্রস্তাবনা, ৮, ৪৮, ৫৬, ১৪২ ও তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে। এ ব্যাপারে দলগুলো একমত।’ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই বলেও জানান কমিশনের সহ-সভাপতি।
 
কমিশনের ব্যর্থ হওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা কোন প্রক্রিয়ায় কীভাবে নিয়োগ হবে, সেটা নিয়ে আগামী সপ্তাহে একটা জায়গায় আসতে পারবো আশা করি।’

কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit