বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ভারতীয় তারকার নতুন রেকর্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : ব্যাটিংয়ের পর এবার বল হাতেও সফল ভারতীয় তারকা বৈভব সূর্যবংশী। ভারতীয়দের মধ্যে যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়ার রেকর্ড এখন সূর্যবংশীর দখলে। শনিবার থেকে ইংল্যান্ডের বেকেনহামে শুরু হয়েছে দুই ম্যাচের যুব টেস্ট সিরিজ। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলায় বল হাতে সূর্যবংশী গড়েন নতুন রেকর্ড। 

বাঁ হাতে স্পিন বল করেন  সূর্যবংশী।  ইংল্যান্ডের তৃতীয় উইকেট জুটি কিছুতেই ভাঙতে পারছিল না ভারত। সেই সময়ে যুব দলের অধিনায়ক আয়ুশ মাত্রে বল তুলে দেন বৈভব সূর্যবংশীর হাতে।  সফল হলেন ১৪ বছর বয়সি এই তারকা।

সূর্যবংশীর তৃতীয় ওভারের শেষ বলটা ছিল লো ফুল টস। ইংল্যান্ডের হামজা শেখ সেই বল মাঠের বাইরে ফেলতে যান। শেষ পর্যন্ত লং অফে তিনি ক্যাচ তুলে দেন। বৈভব ভেঙে দেন হামজা ও রকি ফ্লিনটফের ১৫৪ রানের জুটি। সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থেমে যান হামজা।  

সূর্যবংশী এখন যুব টেস্টে ভারতের সর্বকনিষ্ঠ উইকেটশিকারী।  ১৪ বছর ১০৭ দিনে তিনি এই নজির গড়লেন। যুব টেস্টে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে উইকেট পাওয়ার রেকর্ড ছিল মনীষীর। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে ১৫ বছর ১১৫ দিনে প্রথম উইকেট নিয়েছিলেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ৫৮ রানে ৫টি ও ৩০ রানে ২টি উইকেট  নিয়েছিলেন দুই ইনিংসে। মার্কো ইয়ানসেন ছিলেন ভারতীয় বোলারের শিকার। 

যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট পাওয়ার রেকর্ড অবশ্য সূর্যবংশীর নয়। এই রেকর্ডের মালিক পাকিস্তানের মাহমুদ মালিক। ১৯৯৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৩ বছর ২৪১ দিনে তিনি উইকেট নিয়েছিলেন। তার পরে পাকিস্তান দলে জায়গা হয়নি কখনও মাহমুদ মালিকের। 

 

 

কিউএনবি/আয়শা//১৪ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit