বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

মাদকে সয়লাব মাধবদী, হটস্পট আমদিয়া নিয়ন্ত্রণে পুলিশ কর্মকর্তার আত্মীয়রা

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৬৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদী থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের ভয়াবহ বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শহর থেকে প্রত্যন্ত গ্রাম কোনো এলাকাই এখন মাদকের করালগ্রাস থেকে নিরাপদ নয়। কিশোর, যুবক, বৃদ্ধ থেকে শুরু করে নারীরাও এই মরণনেশার প্রভাবে ক্ষতিগ্রস্ত। স্থানীয়ভাবে ‘বাবা’ নামে পরিচিত ইয়াবা গাঁজা ফেনসিডিল এই এলাকার প্রধান মাদক। মাদকসেবনের পাশাপাশি এসব মাদককে কেন্দ্র করে ঘটছে ছিনতাই, চুরি, মারামারি, পারিবারিক অশান্তিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড।

বিশেষ করে নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার সীমান্তবর্তী মাধবদী থানার আমদিয়া ও সাতগাঁও ইউনিয়ন এখন মাদক পাচারের অন্যতম রুটে পরিণত হয়েছে। এসব এলাকার সরু গ্রামীণ পথ ব্যবহার করে দুই জেলার মধ্যে মাদক আদান-প্রদান করছে একটি শক্তিশালী সক্রিয় চক্র। এতে করে মাধবদী পৌরসভা, মেহেরপাড়া, পাঁচদোনা ও আমদিয়া এলাকা হয়ে উঠেছে মাদকের নিরাপদ আশ্রয়স্থল।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে আমদিয়া ইউনিয়নের বৈলাইন গ্রামে। এই গ্রামের নান্নু মিয়া নামের এক ব্যক্তি নিজেকে পুলিশের এক কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে গড়ে তুলেছেন মাদকের একটি প্রভাবশালী সিন্ডিকেট। স্থানীয়রা জানান, ওই পুলিশ কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে  মাদক কারবারিরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে গেছে এখনো।

নাম প্রকাশে অনিচ্ছুক বৈলাইন গ্রামের একাধিক বাসিন্দা জানান, এখানে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বেশিরভাগই প্রভাবশালী। তাদের পেছনে পুলিশ কর্মকর্তার ঘনিষ্ঠজনরাই আছেন। ফলে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রতিবাদ করেও কোনো লাভ হয় না। এ ব্যাপারে মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, মাদক আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। যেই জড়িত থাকুক, সে যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। 

মাদক নিয়ন্ত্রণে নিরপেক্ষ ও কঠোর অভিযান পরিচালনা করা হোক এমন দাবী স্থানীয়দের। নয়তো মাধবদী ও আশপাশের এলাকা অচিরেই ধ্বংসের পথে যাবে বলে মনে করছেন সচেতন মহল।

কিউএনবি/আয়শা//১৪ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit