বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

লর্ডসে ভারতের চরম ব্যাটিং বিপর্যয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টে ভারতের চরম ব্যাটিং বিপর্যয়। ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অলআউট করে জয়ের স্বপ্ন দেখেছিল ভারত। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের নেতৃত্বাধীন দলকে করতে হতো ১৯৩ রান। 

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভার থেকেই উইকেট হারাতে থাকে ভারত। একটা পর্যায়ে দলীয় ৮২ রানে ভারত প্রথম সারির ৭ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়। দলের নিশ্চিত পরাজয়ের ম্যাচেও শেষ চেষ্টাটুকু করে যাচ্ছেন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। তিনি নবম উইকেটে নিতেশ কুমার রেড্ডির সঙ্গে গড়েছেন ৩২ রানের জুটি।

জয়ের জন্য ভারতের প্রয়োজন আরও ৮১ রান, হাতে আছে দুই সেশন এবং ২ উইকেট। সোমবার পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতির আগে ১১২ রান তুলতেই ৮ ব্যাটসম্যানের উইকেট হারায় ভারত। ১৭ রানে অপরাজিত আছেন রবিন্দ্র জাদেজা।

অলরাউন্ডার জাদেজার ব্যাটের দিকে তাকিয়ে আছে ভারত। ব্যাটিংয়ে নামার অপেক্ষায় আছেন দুই পেসার মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহ। এই দুই পেসার যদি জাদেজাকে যোগ্য সঙ্গ দিতে পারেন তাহলে লর্ডসে জিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে যেতে পারে ভারত। 

সিরিজের প্রথম টেস্টে হ্যাডিংলিতে ৫ উইকেটে জয় পায় স্বাগিতক ইংল্যান্ড। বার্মিংহামে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে (১-১) সতায় ফেরে ভারত। চলতি টেস্টে জিতে সিরিজে এগিয়ে যেতে চায় রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়া দীর্ঘদিন পর খেলতে নামা ভারত।

 

 

কিউএনবি/আয়শা//১৪ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit