রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬৩ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলা সদরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান চালিয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়ার নেতৃত্বে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকার ডক্টরস ক্লিনিক, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারনে ৪হাজার টাকা করে মোট ১২হাজার টাকা এবং সিটি ডায়াগনস্টিক সেন্টারের আরও ৪ হাজার টাকা জরিমানা সহ উক্ত সিটি ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ ঘোষনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, আরএমও ডাক্তার আল-আমিন হোসেন, ডাক্তার নাহিদ হাসান, সেনেটারী ইন্সপেক্টর আনিসুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মিনহাজ পারভেজ সুমন, পত্নীতলা থানার পিএসআই আহসান উল হক সহ সঙ্গীয় ফোর্স।

ইতিপূর্বে নওগাঁ সিভিল সার্জন অফিসের চিঠির প্রেক্ষিতে উপজেলার সরদার ডায়াগনস্টিক সেন্টার, মাইক্রোল্যাব ডায়াগনষ্টিক সেন্টার, মধইল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং জাহানারা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ ঘোষনা করলেও নির্দেশনা অমান্য করে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও নজিপুর বাসস্ট্যান্ড এলাকার বাংলাদেশ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের একজন ভূয়া ডাক্তারের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ থেকে নোটিশ জারির পর থেকে অদ্যবধি ঐ ডাক্তার পলাতক রয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্ এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে উক্ত বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার আশা ব্যক্ত করেন। উল্লেখ্য পত্নীতলায় নিবন্ধনকৃত ও নিবন্ধন প্রকৃয়াধীন ৩৫টি এবং অনিবন্ধনকৃত ৭টি মোট ৪২টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানাগেছে।

 

কিউএনবি/আয়শা//১৩ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit