মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম

আল্লারদর্গা প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব গিয়াস উদ্দিন মাস্টারের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৬৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা প্রেসক্লাবের উপদেষ্টা ও সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, আলহাজ্ব গিয়াস উদ্দিন মাস্টারের মৃত্যুতে শনিবার সকাল ১০ টায় প্রেসক্লাবের অফিস কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ বার্তা প্রতিনিধি খন্দকার জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক নাসির উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব দেলোয়ার হোসেন। এসময় প্রেসক্লাবের সদস্য নাজমুস সাদাত খানের সঞ্চালনায় আলহাজ্ব গিয়াস উদ্দিন মাস্টারের স্মৃতি চারণা করে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সাইদুল আনাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা,কোষাধ্যক্ষ আশিক ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক নসিব উদ্দিন,সদস্য জহুরুল ইসলাম, শাহাবুল মাহমুদ প্রমুখ ।

আলোচনায় বক্তারা মরহুম গিয়াস উদ্দিন মাস্টারের শিক্ষা ও সমাজ সেবায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেনÑএমন মোনাজাতের মধ্যে দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষ হয়।

 

কিউএনবি/আয়শা//১২ জুলাই ২০২৫,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit