সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৯১

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩৯১ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১২৮ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৮৩ জন, (সিটি করপোরেশন বাদে) রাজশাহী বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, ঢাকা বিভাগে ৩৯ জন খুলনা বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন ও রংপুর বিভাগে ২ জন ভর্তি হয়েছেন। 

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২৯ জন পুরুষ ও ২৬ জন নারী। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৪৬০ জন।

 

 

কিউএনবি/আয়শা//১২ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit