মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে ‘পেশাদার’ আচরণ করার পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী পার্থ ফ্রান্সে ভয়াবহ টর্নেডোতে লণ্ডভণ্ড শত শত ঘরবাড়ি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা দিল চীন কিয়ারার মা হওয়ার খবরে কেঁদে ফেলেন যশ! কি হয়েছিলো ‘টক্সিক’ সেটে?

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান, জানালেন আরাঘচি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এদিকে তেহরানের পক্ষ থেকে হুমকি এলে আবারও ইরানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী। ইরানের পরমাণু কেন্দ্রে মজুত থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম পুরোপুরি ধ্বংস হয়নি বলেও দাবি করেছে তেল আবিব।

১২ দিনের সংঘাতের পর ইরানের সঙ্গে আবারো আলোচনার বিষয়ে আশা প্রকাশ করে ট্রাম্প প্রশাসন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জানান, যুক্তরাষ্ট্র আচরণ বদলিয়ে, সম্মানের সহিত প্রস্তুাব দিলে ভেবে দেখবে তেহরান।
 
একই সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ ও সামরিক হামলার জন্য ক্ষতিপূরণ না দিলে কোনো সমঝোতা সম্ভব নয় বলেও জানান আরাঘচি। তার দাবি, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি। ইসরাইলের সঙ্গে যুদ্ধ চলাকালীন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তেল আবিবের দাবি, ইউরেনিয়ামের বড় একটি অংশ ধ্বংস না হয়ে কেবল মাটির নিচে চাপা পড়েছে। 
 
ইরান যদি সেই ইউরেনিয়াম উদ্ধার করতে যায় তবে আবারও সামরিক হামলার মুখোমুখি হবে। তবে তেহরানের অবস্থান একেবারে ভিন্ন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের বৈজ্ঞানিক অর্জন এবং বৈধ অধিকার। এটি জাতীয় গৌরবের প্রশ্ন। তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা বৈশ্বিক আইন অনুযায়ী অনুমোদিত।
 
এর মধ্যে ইসরাইলি বিমানবাহিনীর সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, ইরান থেকে হুমকি এলে আবারও হামলা চালাবে তেলআবিব। ইসরাইলকে হুমকি দেয়ার চেষ্টা করা হলে তেহরান, তাবরিজ, ইসফাহানসহ যে কোনো স্থানে অস্ত্র পৌঁছে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

 

 

কিউএনবি/আয়শা//১১ জুলাই ২০২৫,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit