শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

দুর্গাপুর সীমান্ত দিয়ে আবারো ২১ জনকে পুশইন

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪৫ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ ও ২ জন পুরুষ রয়েছেন। বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় পুশইন করানো হলে তাদের আটক করে বিজিবি। আটকদের বাড়ি, ঢাকা, চট্রাগ্রাম, রাজবাড়ি, পটুয়াখালি, মৌলভীবাজার, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায়।

বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার মো. শহীদুল ইসলাম। আটকদের জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। আটককৃতরা ভারতের দিল্লীতে কাজের জন্যে যায়। তাদেরকে দিল্লীর বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে গতকাল দিল্লীর নাজিরাবাদ বিমানবন্দর দিয়ে বিমানে করে আসামে আনা হয়।

পরে তাদেরকে আজ ভোরে বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠায় বিএসএফ। ক্যাম্প কমান্ডার মো. শহীদুল ইসলাম বলেন, হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল, সীমান্তে টহল দেয়ার সময় বিএসএফের পুশইন করা ওই ২১ জনকে আড়াপাড়া এলাকা থেকে আটক করে। আমাদের অফিসিয়াল প্রক্রিয়া শেষে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে। 

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৫,/দুপুুর ১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit