সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নায়িকা-গায়িকাদের কেউ পাননি বিএনপির মনোনয়ন যুদ্ধে রাশিয়ার সহায়তা নিয়ে মুখ খুলল ইরান নাহিদের গতির তোপে ২০০’র আগেই শেষ নিউজিল্যান্ড ২০১১ বিশ্বকাপের সেই বিতর্কিত ঘোষণা নিয়ে মুখ খুললেন পুনম পান্ডে শিহাব শাহীনের ‘তুমি আমি শুধু’ সিনেমার আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রীতম–জেফার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ইরান যুদ্ধের কারণে এশিয়ায় মিত্রদের হারাচ্ছে যুক্তরাষ্ট্র? কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ বিদায়বেলায় মাশরাফী-সাকিবের কথা মনে করলেন রুবেল বড়পুকুরিয়ার কয়লায় আগুন, অপচয় রোধে নেই কোন উদ্বেগ, লাভবান হচ্ছে গাদ ব্যবসায়ীরা 

বর্ষায় ভেজা জামাকাপড়ের দুর্গন্ধ যেভাবে দূর করবেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বর্ষাকালে বেশির ভাগ সময়ই রোদের দেখা মেলে না। ফলে জামাকাপড় ধোয়ার সাহস করেন না অনেকে। যারা ধুয়ে ফেলেন, শুকাতে গিয়ে বিপত্তিতে পড়েন। কারণ এই সময়ে ভেজা জামাকাপড় শুকাতে চায় না।

এদিকে বেশিক্ষণ ভেজা থাকলে জামাকপড় থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। জামাকাপড়ের এই গন্ধ কাচলেও যেতে চায় না। তবে এই সমস্যা সমাধানের কয়েকটি উপায় রয়েছে, তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক-

১। জামাকাপড় কাচার আগে সেগুলো বেশ কিছুক্ষণ সাবান পানিতে ডুবিয়ে রাখা প্রয়োজন। সাবান পানিতে ডুবিয়ে রাখলে জামাকাপড়ের ময়লা নরম হয়ে সহজেই উঠে আসে। তবে ফ্যাব্রিকের কাজ থাকলে সাবান পানিতে রেখে দিলে তা নষ্ট হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে হালকা ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হবে।

২। জামাকাপড়ের গন্ধ দূর করতে লেবু খুব কার্যকর। লেবু দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাস দূর করতে সাহায্য করে। ডিটারজেন্ট পাউডারের মধ্যে এক চামচ লেবুর রস দিয়ে কাচতে পারেন। এতে গন্ধ দূর হয়ে যাবে।

৩। অনেকেই সময়ের অভাবে সব ময়লা জামাকাপড় এক জায়গায় জমা করে রাখেন সপ্তাহান্তে ধোবেন বলে। এভাবে জামাকাপড় রাখলে বর্ষাকালে স্যাঁতসেঁতে গন্ধ বের হয়। চেষ্টা করুন অল্প অল্প করে সব জামাকাপড় কেচে নেওয়ার।

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৫,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit