শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

বড় পুকুরিয়ায় পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরিত হয়ে শিশু শিক্ষার্থীর কব্জি উড়িয়ে গেছে!

আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৪৭ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং এর পাশে পরিত্যক্ত ডেটোনেটর (বিশেষ বিস্ফোরক ডিভাইস)বিস্ফোরণে এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীর ডান হাতের কব্জি উড়ে যায়। ৮ জুলাই(মঙ্গলবার) সকাল ১১টায় পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনি সংলগ্ন চৌহাটি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ।আহত শিশু ইলিয়াস (১১)চৌহাটি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে।সে চৌহাটি সালাফিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান,৮ জুলাই(মঙ্গলবার)সকাল ১১টার দিকে কয়লাখনি এলাকার ডাম্পিং এলাকা থেকে শিশু শিক্ষার্থী ইলিয়াস খেলতে গিয়ে একটি ধাতব বস্তু পেয়ে কৌতূহলবশত তা নাড়াচাড়া করতে-করতে বাড়িতে নিয়ে আসে।এরপর মোবাইলের নষ্ট ব্যাটারির সাথে সেটির সংযোগ দিলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে আঙুল খুলে পড়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়। আহত শিশুটিকে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে পরবর্তীতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এখন সেখানেই তার চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর একটি টিম।

 

 

কিউএনবি/আয়শা//০৯ জুলাই ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit